• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

বোয়ালমারীতে ইউপি সদস্যের ওপর সশস্ত্র হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

আব্দুল মতিন মুন্সী স্টাফ রিপোর্টার, বোয়ালমারী (ফরিদপুর): / ২৫ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বিল্লাল মোল্লা (৪৫)-এর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গৌরীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. জালাল মোল্লার বাড়ির সামনে এবং গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে ৭-৮ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বিল্লাল মোল্লার ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা, লাঠি ও হাতুড়ি ছিল বলে জানা গেছে।

এ সময় হামলাকারীরা বিল্লাল মোল্লাকে মাথায় রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়ভাবে মো. মুন্নু শেখ, মো. পান্নু শেখ ও মো. সাজ্জাদ শেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে দায়ী করা হচ্ছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জয়-পরাজয়ের জেরে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির জেরেও বিরোধ চরম আকার ধারণ করে।

হামলার ঘটনাকে ভিন্নখাতে নিতে বিল্লাল মোল্লার বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ সাজিয়ে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মাধ্যমে প্রচার করা হয়েছে বলেও দাবি করা হয়।

এ বিষয়ে ইউপি সদস্য মো. বিল্লাল মোল্লা বলেন, “আমাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমি প্রাণে বেঁচে যাওয়ায় এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

তিনি আরও জানান, ঘটনার দিন তিনি ময়না ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে ঔ এলাকায় যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় বিল্লাল মোল্লা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদেরজ আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..