• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
হেডলাইন :

মোহনগঞ্জে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি : / ৯৬ দেখেছেন
আপলোড : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
Oplus_131072

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বারান্তর গ্রাম এলাকা থেকে অজ্ঞাত বক্তির গলিত লাশ উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। সোমবার রাত আটটার দিকে তাকে বারান্তর গ্রামে এক ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, সোমবার বিকালে গাগলাজোর ইউনিয়নের বারান্তর গ্রামে এক ধান ক্ষেতে একটি অজ্ঞাত পুরুষের গলিত লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে মোহনগঞ্জ থানার ওসি মো : হাফিজুল ইসলাম সাথে
সাথে ঘটনাস্থলে যান। পরে গলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, লাশটি মধ্য বয়সী পুরুষের। আনুমানিক ৮ থেকে ৯ দিন আগে তার মৃত্যু হয়েছে মনে হয়। এলাকাবাসী তাকে সনাক্ত করতে পারেনি।
পুলিশ লাশটি সনাক্তে জন্য ও কি ভাবে তার মৃত্যু হয়েছে তা ছিহ্নিত করতে কাজ করছে।
লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..