• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কুমিল্লায় ডিবির অভিযানে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: / ৬ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) রাতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়

​গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলেন- ইমন (২৫), সাকিব(২৬), রাকিব খান (২৬), নাহিদ (২২), শরিফ (২৭), রকি (১৯), ইয়াছিন (২৭), সোহেল (২৫), জাহিদ (২০) ও রবিন (২১)। তাদের অধিকাংশের বাড়ি কুমিল্লা নগরীতে এবং দুজনের বাড়ি মুরাদনগর উপজেলায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, “নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। ছিনতাইকারী, কিশোর গ্যাং ও অপরাধী চক্রের বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..