• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুড়িচং পৌরসভার খাল পুনঃখননের উদ্যোগ, পরিদর্শন করলেন এমপি জসীম

মোঃ মহিউদ্দিন বুড়িচং ( কুমিল্লা ) প্রতিনিধি / ১৬৯ দেখেছেন
আপলোড : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসীম উদ্দিন বলেছেন, বুড়িচং পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে পূর্বের জলধারা ফিরিয়ে আনা হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বুড়িচং পৌরসভা বাজার এলাকার খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় সারাদেশে খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করে এবং নতুন করে খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। এতে জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

সংসদ সদস্য আরও বলেন, “বুড়িচং পৌরসভার খালটির খননের জন্য ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে। খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং জনগণের ভোগান্তি কমবে।”

খাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, বুড়িচং পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মহিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..