• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
হেডলাইন :

আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি / ২১ দেখেছেন
আপলোড : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
Oplus_131072

:

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে নূর মোহাম্মদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভড়মাধাইমুড়ি আদর্শ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আশপাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পানির ভেতর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে স্থানীয়রা সকল অভিভাবকের প্রতি শিশুদের প্রতি সর্বক্ষণ নজর রাখার আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..