• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

রাঙামাটির বরকলে ১২ বিজিবির মানবিক সহায়তা।

চাই সুই উ মারমা।রাঙামাটি প্রতিনিধি। / ৩ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বরকলে, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করেছে। আজ ২০ এপ্রিল ২০২৬ সোমবার ছোট হরিনা ব্যাটালিয়ন সদরে এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় পরিবারের ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটীন, দুস্থদের চিকিৎসার জন্য নগদ টাকা, আত্মনির্ভরশীলতার জন্য সেলাই মেশিন, অসহায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও খেলনা সামগ্রী সহ ১৯ জনের মাঝে আনুমানিক পঁচাত্তর হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করেন।
সোমবার সকাল ৯.০০টায় ব্যাটলিয়ন সদরের টটিনী পোষ্টের সামনে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।বরকলের ১২বিজিবি ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এসময় ১২বিজিবির মেডিক্যাল অফিসার, ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান এবং ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..