• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পানছড়ি প্রতিনিধি : / ২১ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির জেলার পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় একটি র‍্যালির মাধ্যমে সপ্তাহের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা’র সভাপতিত্বে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন শুভ উদ্বোধন করেন।

সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সুষম খাবার নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতেই এই পুষ্টি সপ্তাহের আয়োজন। আগামী এক সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে পুষ্টি বিষয়ক পরামর্শ, ক্যাম্পেইন এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, ডাক্তার মিনাক্ষী চাকমা, ডাক্তার সাদ সহ হাসপাতালের সকল ডাক্তার ও নার্সগন উপস্থিত ছিলেন।

​​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..