• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোয়ালমারীর সাতৈর ফুটবল মাঠের ভাঙন: সংস্কারের আশ্বাস দিলেন চেয়ারম্যান প্রার্থী এলেম বিশ্বাস

আব্দুল মতিন মুন্সী (ফরিদপুর জেলা প্রতিনিধি): / ৮৮ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা-এর সাতৈর ইউনিয়ন-এর ঐতিহ্যবাহী সাতৈর ফুটবল মাঠের পূর্ব পাশের একটি অংশ পুকুরের ভেতরে ধসে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাঠটির এই অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীরা নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২৬) সরেজমিনে মাঠটি পরিদর্শন করেন সম্ভাব্য ২ নং সাতৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ এলেম বিশ্বাস। তিনি ভেঙে যাওয়া অংশ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে মাঠের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে খেলার উপযোগী করে তোলার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, “এই মাঠটি শুধু একটি খেলার জায়গা নয়, এটি এলাকার তরুণ সমাজের প্রাণকেন্দ্র। খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভেঙে যাওয়া অংশ সংস্কার করা হবে, যাতে করে ছেলেরা আবারও স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারে।”

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মো. জাকির বিশ্বাস, মো. সেলিম বিশ্বাস ও মো. ইকরাম বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রুবেল মাতুব্বর।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটির পূর্ব পাশের অংশ ভেঙে যাওয়ার কারণে খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তারা দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্টদের আন্তরিক উদ্যোগে অল্প সময়ের মধ্যেই মাঠটি পুনরায় সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হবে এবং এলাকার ক্রীড়া কার্যক্রম আবারও প্রাণ ফিরে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..