• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ২৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ওয়াইল্ডটিমের উদ্যোগে যুব সমাজের ক্ষমতায়ন এবং সুন্দরবনের পাশ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ জোরদার করার লক্ষ্যে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। (২৮ এপ্রিল) মঙ্গলবার দুপুরে দাকোপের খুলনার তালুকদার আখতার ফারুক মাধ্যমিক বিদ্যালয়ের নির্ধারিত কক্ষে আয়োজিত এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক র‍্যালিতে অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের প্রতিনিধি শাহ মো. আব্দুল্লাহ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) সদস্য স্বপন কবিরাজ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ওয়াইল্ডটিমের সদস্যরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মণ্ডল। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “সুন্দরবন বাংলাদেশের ফুসফুসের মতো কাজ করে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে সুরক্ষা দেয়। তাই এটি রক্ষা করা আমাদের সবার নাগরিক দায়িত্ব। হরিণ শিকার বন্ধ এবং বাঘ-মানুষ সংঘাত কমানোর মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ আরও শক্তিশালী করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..