• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): / ১৫ দেখেছেন
আপলোড : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মোহাম্মদ দিদারুল আলম। শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ তার কর্মকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন এবং উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল বারী এবং একাডেমিক সুপারভাইজার জনাবা মাছুরা খাতুন।

​অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের হরিণাকুণ্ডু শাখার সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে বিদায়ী ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

​বক্তারা বলেন, মোহাম্মদ দিদারুল আলম একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে হরিণাকুণ্ডু উপজেলার সামগ্রিক উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করেছেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মান উন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
​বিদায়ী বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, হরিণাকুণ্ডু উপজেলার মানুষের ভালোবাসা ও শিক্ষকদের সহযোগিতা আমি সারাজীবন মনে রাখব। সরকারি দায়িত্ব পালনে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..