• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
হেডলাইন :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী / ১১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..