• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
হেডলাইন :
আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক

বরিশালে পণ্যলিংক শপিং ফেস্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ৪৬ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১ মে, ২০২৬

বরিশালে বিভিন্ন ক্যাটাগরির উদ্যোক্তাদের অংশগ্রহণে শুরু হয়েছে ইনডোর “পণ্যলিংক শপিং ফেস্ট ২০২৬”। স্থানীয় উদ্যোক্তাদের বিক্রয় কেন্দ্রের অপ্রতুলতা বিবেচনায় এই আয়োজন করেছে সমগত নামের একটি সামাজিক সংগঠন।

আয়োজকরা জানান, দেশের অনেক উদ্যোক্তাই নিজস্ব শোরুম বা দোকান স্থাপনের ইচ্ছা পোষণ করলেও নানা প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না। এ বাস্তবতা মাথায় রেখে সীমিত পরিসরে উদ্যোক্তাদের জন্য একটি নিয়মিত বিক্রয়কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এই মেলায় ৮ থেকে ১০ জন উদ্যোক্তা এক ছাদের নিচে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে ক্রেতারাও এক জায়গায় বিভিন্ন ধরনের পণ্য দেখার ও কেনার সুবিধা উপভোগ করতে পারছেন। উদ্যোক্তা ও ক্রেতা উভয়ের সুবিধা নিশ্চিত করতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

মেলাটি আগামী ১লা মে থেকে ৭ মে পর্যন্ত প্রতিদিন বরিশাল কনভেনশন সেন্টার, কালিবাড়ি রোড, বরিশালে অনুষ্ঠিত হচ্ছে। তবে ক্রেতা ও উদ্যোক্তাদের চাহিদার ভিত্তিতে সময় বাড়ানো হতে পারে।

ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন। তিনি উদ্যোক্তাদের জন্য এই আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। একই সাথে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ভবিষ্যতে প্রয়োজনীয় কিছু পরিকল্পনার কথা জানান। আয়োজকরা সকলকে মেলায় উপস্থিত থেকে উদ্যোক্তাদের পণ্যসমূহ পরিদর্শন ও ক্রয়ের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..