• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
হেডলাইন :

শার্শার শালকোনা গ্রামে শিশু ধর্ষণের চেস্টার অভিযোগে এক যুবককে আটক

জাকির হোসেন, বেনাপোল (শার্শা)প্রতিনিধি : / ৬৭ দেখেছেন
আপলোড : শনিবার, ২ মে, ২০২৬

যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধ*র্ষ*ণ এর চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন।

বুধবার বিকেলে যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার রাতেই সম্রাট হোসেন (৩০) নামে ওই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা থানার ওসি মারুফ হোসেন। আটক সম্রাট হোসেন শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রিজের পাশে কাশফুল আনতে যাচ্ছিল। এসময় সম্রাট পথের মাঝ থেকে তাকে জোরপূর্বক বাইসাইকেলে তুলে নিয়ে যায়। পরে শালকোনা গ্রামের জনৈক বাবলুর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুঁটির কাছে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধ*র্ষণের চেষ্টা করে।

এসময় মেয়েটির আত্মচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামি কৌশলে দৌঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..