• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

সাজেকে চাঁদের গাড়ি উল্টে সড়ক বন্ধ সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় যানচলাচল স্বাভাবিক

চাই সুই উ মারমা। রাঙ্গামাটির প্রতিনিধি। / ১৭ দেখেছেন
আপলোড : সোমবার, ৪ মে, ২০২৬

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদ গুলোতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে।

সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের হাউজপাড়া নামক এলাকায় বাঘাইহাট জোন এর সার্বিক তত্ত্বাবধানে পুনরায় বাঘাইহাট টু সাজেক যানচলাচল চালু হয়েছে।

সোমবার (৪ মে) বিকাল ৪টা ৪০ মিনিটে সাজেক বাঘাইহাট সড়কের হাউজপাড়া এলাকায় রাস্তার উপর মালবাহী চাঁদের গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ায় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে টুরিস্ট ও সাধারন জনগন আটকে পড়ে।

ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনার জন্য খাগড়াছড়ি রিজিয়নের, ১৪ ইবি বাঘাইহাট জোনের সাজেক টিওবির একটি বিশেষ দল ঘটনাস্থলে গমন করেন এবং সড়ক থেকে গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন এবং আটকে থাকা টুরিস্ট ও এলাকার জনগন পুনরায় যার যার গন্তব্যে রওনা করেন।বাঘাইহাট জোনের এমন উদ্যোগ পাহাড়ি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..