• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

দক্ষিণ চট্টগ্রামে কিশোর-কিশোরীদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে, উদ্বেগে অভিভাবকরা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৪৪ দেখেছেন
আপলোড : সোমবার, ৪ মে, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অপ্রাপ্তবয়স্ক স্কুল ও মাদরাসাপড়ুয়া ছেলে-মেয়েদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়ার পর অনেক কিশোর-কিশোরী হলফনামার মাধ্যমে নিজেদের বিবাহিত দাবি করলেও আইনগতভাবে এ ধরনের বিয়ের কোনো বৈধতা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অনেক ক্ষেত্রে তারা সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ভিডিও প্রকাশ করে নিজেদের পরিচয়, বাবা-মায়ের নাম ও ঠিকানা উল্লেখ করছে এবং পরিবারের সদস্যদের খোঁজাখুঁজি না করার আহ্বান জানাচ্ছে।

এমন ভিডিও প্রকাশকে ঘিরে সামাজিক অস্বস্তি বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, এসব কর্মকাণ্ড কিশোর-কিশোরীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করছে।
সমাজ বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা সামাজিক অবক্ষয়ের একটি লক্ষণ এবং এর পেছনে পারিবারিক যোগাযোগের ঘাটতি, প্রযুক্তির অপব্যবহার ও সচেতনতার অভাব বড় কারণ হতে পারে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, অপ্রাপ্তবয়স্কদের এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি। সচেতন মহল মনে করছে, সময়োপযোগী পদক্ষেপ না নিলে এ প্রবণতা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..