• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

উত্তেজনা নয়, উত্তম আচরণই সমাধান:ইউনুছ আহমাদ

এফ এম বুরহান / ৪৩৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার : উত্তম আচরণ, সংযত ভাষা ও ধৈর্যের মাধ্যমে জাতীয় বিভেদ নিরসনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এক বিবৃতিতে তিনি পবিত্র কুরআনের সূরা হা-মীম সাজদাহ (আয়াত ৩৪) উদ্ধৃত করে বলেন, “ভালো ও মন্দ এক নয়। মন্দের জবাব উত্তম আচরণের মাধ্যমে দিলে শত্রুতাও বন্ধুত্বে পরিণত হতে পারে।” তিনি বলেন, একটি কথা কিংবা একটি লেখনী জাতির জন্য যেমন কল্যাণ বয়ে আনতে পারে, তেমনি অসচেতন বক্তব্য বড় ক্ষতির কারণও হতে পারে। তাই জবান ও কলম ব্যবহারে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি। মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, “পেট্রোল দিয়ে আগুন নেভানো যায় না; বরং আগুন আরও তীব্র হয়। তেমনি উত্তেজনাপূর্ণ বক্তব্য পরিস্থিতিকে শান্ত না করে আরও জটিল করে তোলে।” তিনি উল্লেখ করেন, জাতির ভবিষ্যৎ সম্ভাবনায় বারবার আঘাত এলেও নিরাশ হওয়ার সুযোগ নেই। ধৈর্যের সঙ্গে দোয়া ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকা অস্বাভাবিক নয় বলেও তিনি মন্তব্য করেন। বিবৃতির শেষাংশে তিনি বলেন, ধাক্কা যতই আসুক না কেন, সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। সকল ফিতনা থেকে জাতিকে হেফাজতের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..