মানবিকতা ও শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রায়পুর এজহারুল উলুম হাফিজিয়া দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উৎসাহিত ও সহযোগিতার লক্ষ্যে তাদের মাঝে মাদ্রাসার নির্ধারিত ইউনিফর্ম উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
এ মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন ও প্রতিষ্ঠাতা পরিবার।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ, আত্মবিশ্বাস এবং সমতার পরিবেশ তৈরিতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ মহৎ উদ্যোগের জন্য প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানানো হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁদের এ মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।
“একটি সুন্দর উদ্যোগ, একটি হাসিমুখ—গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ।”