নবগঠিত রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নির্দেশক্রমে বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (০৮ মে) দিনব্যাপী পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লা। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান কেটে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে সহযোগিতা করেন।
মানবিক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নয়ন, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেলসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”