• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎ / ৭৩ দেখেছেন
আপলোড : শনিবার, ৯ মে, ২০২৬

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (প্রসীত) দলের এক সদস্য নিহত হয়েছেন।নিহতের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎শনিবার (০৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

‎খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত হেগেরা চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য ছিলেন।

‎তবে এ ঘটনায় ইউপিডিএফের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।

‎সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।”

‎উল্লেখ্য, গত ৭ মে পানছড়ি বাজারে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য ইমনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের ধারণা, ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষ গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..