• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা: সাজেক সড়ক অবরোধের ঘোষণা ইউপিডিএফের

‎মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি: / ১৬ দেখেছেন
আপলোড : শনিবার, ৯ মে, ২০২৬

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

‎আগামী সোমবার (১১ মে) দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে আধাবেলা অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
‎ইউপিডিএফ জানিয়েছে, তাদের কর্মী হত্যার প্রতিবাদে সাজেকগামী গুরুত্বপূর্ণ এ সড়কে এ কর্মসূচি পালন করা হবে।

‎শনিবার (৯ মে) ভোরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও দীঘিনালা সীমান্তবর্তী মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফ (প্রসীত) কর্মী হেগেরা চাকমা। তিনি শুকনাছড়া এলাকার কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে সংগঠনটি।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শুকনাছড়া এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে হেগেরা চাকমা পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
‎ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..