• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় আটক ৫

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া / ৩৮ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় নারী সহ আটক ৫, ১১ মে
তথ্য সংগ্রহ করতে যাওয়ার পথে র‍্যাবের ঐ তিন সদস্যের ওপর হামলা ও তাদের অবরুদ্ধ করে রাখে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে র‍্যাব-৯ এর অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, খাগাতোয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদির (৬২), মো. রাহিম আহমেদ (২০), আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), নুর আলম ওরফে নুরনবী (১৯) এবং ছানোয়ারা বেগম (৪৮)।
র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুরের‍ র‍্যাবের তিনজন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। এ সময় র‍্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের আটকে রেখে মারধর করা হয়। এ সময় এক র‍্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
পরে খবর পেয়ে র‍্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় অভিযুক্ত আসামিদের ধরতে রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাড়াশি অভিযান চালায় র‍্যাব।এ সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে হামলাকারীদের অন্যতম হোতা আব্দুল কাদির। তাদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..