• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, কারাগারে পুত্রবধূ

ঝালকাঠি প্রতিনিধি / ৯ দেখেছেন
আপলোড : সোমবার, ১৮ মে, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ হওয়ায় গৃহবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে মামলার আসামি কৃষক নুরু সরদারকে।

 

আজ সোমবার (১৮ মে) দুপুরে এ আদেশ দেন ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন।

এর আগে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা নুরু সরদারের বিরুদ্ধে তার পুত্রবধূ নাসরিন আক্তার নলছিটি থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

 

মামলার এজাহারে বলা হয়, গত ১২ মে রাতে জলবসন্তে আক্রান্ত হয়ে স্বামীর কাছ থেকে আলাদা ঘুমিয়ে থাকার সময় শ্বশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

মামলার পর ১৪ মে অভিযান চালিয়ে নুরু সরদারকে গ্রে

প্তার করে নলছিটি থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

 

তবে তদন্তের একপর্যায়ে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি মিথ্যা বলে প্রতীয়মান হয়। পরে আদালত বাদী নাসরিন আক্তারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং নুরু সরদারের জামিন মঞ্জুর করেন।

 

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেছেন, তদন্তে অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হওয়ায় আদালত বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি মামলার আসামিকে জামিন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..