• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, সফল প্রসবে আলোচনায় ডা. রোজী আক্তার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৫৯ দেখেছেন
আপলোড : সোমবার, ১৮ মে, ২০২৬

 

চট্টগ্রামের ব্যস্ত নগরজীবনের মাঝে জন্ম নিল এক বিরল আনন্দঘন ঘটনা। দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক ডা. রোজী আক্তারের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়েছে একসঙ্গে পাঁচ নবজাতকের প্রসব।

আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের কৃতী সন্তান ও সবার পরিচিত মানবিক চিকিৎসক ডা. রোজী আক্তারের দক্ষতা, আন্তরিকতা ও নিবিড় পর্যবেক্ষণে বিরল এই প্রসব সফলভাবে সম্পন্ন হয়। প্রতিটি মুহূর্ত ছিল উৎকণ্ঠা আর আশায় ভরা। তবে সব শঙ্কা কাটিয়ে একে একে পৃথিবীর আলো দেখে পাঁচটি নবজাতক।

সবচেয়ে স্বস্তির খবর হলো—নবজাতক পাঁচটি শিশু ও তাদের মা সবাই সুস্থ আছেন।

চিকিৎসা সংশ্লিষ্টরা জানান, এমন ঘটনা চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত বিরল এবং সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজন হয় বিশেষ দক্ষতা, অভিজ্ঞতা ও সর্বোচ্চ সতর্কতা।ডা. রোজী আক্তারের পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে।

ডা. রোজী আক্তার
এমবিবিএস (সিইউ), এমসিপিএস (গাইনি ও প্রসূতি বিদ্যা), এফসিপিএস-এফপি (গাইনি ও প্রসূতি বিদ্যা)
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ কর্মরত রয়েছেন।

তিনি নিয়মিত রোগী দেখেন—
চেম্বার-১:
আল আফিয়াহ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বাকলিয়া এক্সেস রোড
রবি, বুধ, বৃহস্পতিবার ও শুক্রবার
বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত

চেম্বার-২
জায়েদ মেডিকেল হল, চাতরী চৌমুহনী
প্রতি শনিবার ও মঙ্গলবার
বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত

এমন বিরল সফলতায় আনোয়ারাবাসী গর্বিত। স্থানীয়রা ডা. রোজী আক্তারের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..