• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুর্ব ‎সুন্দরবনে ট্রলার সহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী

শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধি / ৫২ দেখেছেন
আপলোড : বুধবার, ২০ মে, ২০২৬

 

সুন্দরবনে ফের ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়।


‎অপহৃতরা হলেন পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫) মাসুম (৫৮) সেলিম (২৫) জাকির (২৮) হোসেন (৩০) তৌহিদ (২৮) ইয়াসিন (২০) মাহবুব (২৪), হানিফ (৩৫) হৃদয় (২৬) ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)।


‎জেলেদের মহাজন নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন,জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এছাড়া দস্যুদের কবলে আরও কয়েকজন জেলে আটক রয়েছেন। সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫-১৬ জন এবং বিশেষ এক ধরনের পোশাক পরা ছিল।


‎সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমান বলেন,গত রাতে দুবলারচর এলাকায় ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে দস্যুদের ধরতে রাতেই বনরক্ষীরা সুন্দরবনে অভিযানে নেমেছেন। এখন পর্যন্ত অপহৃত জেলেদের সন্ধান পাওয়া যায়নি।


‎শরণখোলা থানার ওসি মোঃ শামীমুল হক বলেন, কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..