• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উদ্বোধন হলো “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬”

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: / ১২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

“স্মার্ট বাংলাদেশ গড়ি, দুর্যোগে প্রস্তুতি বাড়াই” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬”।

 

বুধবার (২০ মে) সকালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহানা নাসরিন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা দেশের যেকোনো দুর্যোগ, অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তাঁদের সাহসিকতা, মানবিকতা ও আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জেলা প্রশাসক আরও বলেন, আধুনিক ও কার্যকর ফায়ার সার্ভিস গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন জরুরি। বিশেষ করে অগ্নিনির্বাপণ কাজে পানির সহজলভ্যতা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় জলাধারের উৎস খনন এবং ঘাট নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি বিভিন্ন দুর্ঘটনায় কর্তব্যরত অবস্থায় নিহত ‘অগ্নিবীর’দের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত সদস্যদের সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তোফাজ্জল হোসেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বিত কার্যক্রম জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কিশোরগঞ্জের উপসহকারী পরিচালক মো: মোফাজ্জল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি ফায়ার সার্ভিস সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ এবং জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। পরে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..