• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

বেলাবোতে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শাহিনুর আক্তার বেলাব (নরসিংদী) প্রতিনিধি: / ২৪ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২২ মে, ২০২৬

নরসিংদীর বেলাবো উপজেলায় অভিযান চালিয়ে ১৬ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টা ৫০ মিনিটে বেলাব থানার এসআই (নিরস্ত্র) তমাল সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বারৈচা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বারৈচা কাঁচা বাজার এলাকায় মোঃ সবুজ মিয়ার খাবার হোটেলের সামনে কাঁচা রাস্তার উপর থেকে শাহ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাহ আলম উপজেলার দেওয়ানেরচর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। পরে তার হেফাজত তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেলাব থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..