• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

শিরিন আহমেদ নুর পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি / ৫৮৬ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

খাগড়াছড়ি জেলার পানছড়ির শুকনাছড়ি থেকে অবৈধভাবে কর্তন করা অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে ৩বিজিবি-র সদস্যরা। ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে বিশেষ টহলে প্রায় ৬২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। আটককৃত কাঠ বন বিভাগে জমা করা হয়েছে মর্মে পানছড়ি বনবিভাগ অফিস নিশ্চিত করেছেন। বিজিবি সুত্র জানায় ,সীমান্তে নিরাপত্তা ,অবৈধ চোরাচালান রোধ ,আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..