• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

নরসিংদীতে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত আসমা জাহান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় বাসছেন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী জেলা প্রতিনিধি: / ১১ দেখেছেন
আপলোড : রবিবার, ২৪ মে, ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে নরসিংদী জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা জাহান সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় বাসছেন তিনি।

 

তাঁর এ অর্জনে নরসিংদী সদর উপজেলা জুড়ে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে তদারকি বৃদ্ধি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হন। এছাড়াও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি স্থানীয়ভাবে প্রশংসিত হয়ে আসছেন।

 

শিক্ষা খাতের উন্নয়নে তাঁর বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ নরসিংদী সদর উপজেলার প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক-অভিভাবক সমন্বয় সভা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে তাঁর কার্যকর পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার বলেন,“এই অর্জন শুধু আমার একার নয়, এটি নরসিংদী সদর উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে। শিক্ষার উন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধিতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাব।”

 

তিনি আরও বলেন, “একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা একটি সুন্দর ও শিক্ষাবান্ধব সমাজ গড়ে তুলতে চাই।”

 

এদিকে তাঁর এ সাফল্যে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..