• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

আগুন নিয়ন্ত্রনে সাহসীকতার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কনস্টেবল হাসান

নিজস্ব প্রতিবেদক: / ২৮৩ দেখেছেন
আপলোড : সোমবার, ২৫ মে, ২০২৬

২২ মে বিকাল ০৪.০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোম্পানিগঞ্জ থানার কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ি থাকা একটি মিনি বাসে হঠাৎ করে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে সমস্থ গাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুন পাশের দোকানপাটে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। উপস্থিত জনতা তখন মোবাইল হাতে ভিডিও করা করছে এমন সময় পাশে ডিউটিতে থাকা কনস্টেবল হাসান আহমেদ নিজের জীবনের ঝুকি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। তার এমন সাহসী ভূমিয়া দেখে অন্যান্য পুলিশ সদস্যগনও এগিয়ে আসে। মাত্র কয়েকজন পুলিশ সদস্যদের আগুন নিভানোর চেষ্টা এবং কনস্টেবল হাসান আহমেদ এর আহ্বানে অনেক উৎসুক জনতাও আগুন নিভাতে এগিয়ে আসেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে পড়ে সাথে সাথে ভাইরাল হয়। বিভিন্ন অনলাইন প্রত্রিকা, ফেইসবুক আইডি, পেইজ থেকে পোস্ট করে কনস্টেবল হাসান আহমেদকে ধন্যবাদ ও তাকে রাস্ট্রীয় ভাবে পুরস্কৃত করার দাবী ওঠে। হাসান আহমেদ ২০২২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসাবে যোগদান করেন, এবং তিনি বর্তমানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট কর্তরত আছেন। তার বাড়ী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কচুরগুল গ্রামে।

এই ঘটনায় হাসান আহমেদ এর জন্মস্থান মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। জুড়ী উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হাসানকে শুভেচ্ছা জানিয়ে ফেইসবুকে পোস্ট, কমেন্ট করছেন। জুড়ী উপজেলার বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী ও সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলাম কনস্টেবল হাসান আহমেদ এর জন্য পুরস্কার ঘোষনা করেন। তিনি তার ফাউন্ডেশন এর অফিসিয়াল পেইজ থেকে এক আবেগগন বার্তায় হাসান আহমেদকে জুড়ী বাসীর গর্ব বলে উল্লেখ করেন। তার সাহসীকতার জন্য তিনি আপ্লূত হোন। ঈদের পরে হাসান আহমেদ ছুটিতে বাড়ীতে আসলে সংবর্ধিত করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..