• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
হেডলাইন :

বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী ৩ হাজার ইয়াবাসহ ডিবির জালে

মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: / ১২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বেনাপোলের এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

৪ জুন  (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে  যশোর কোতোয়ালি মডেল থানার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মো. কামরুজ্জামান ও এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে।

 

এ সময় নড়াইল থেকে যশোরগামী “অথৈয় সোহান পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের A-1 সিটে থাকা যাত্রী মো. হযরত আলী (৫২)-এর বহনকৃত নেভি ব্লু রঙের ব্যাগের ভেতর থেকে লইট্যা শুটকির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটক হযরত আলী বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বেনাপোল পোর্ট থানার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবি পুলিশ উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

যশোর জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..