• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
হেডলাইন :

সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অনলাইন সেবা বন্ধ, ভোগান্তিতে নাগরিকরা

এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী / ১২ দেখেছেন
আপলোড : সোমবার, ৮ জুন, ২০২৬

সারা দেশে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অনলাইন সেবা কার্যক্রম গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সার্ভার বা সফটওয়্যারজনিত কারিগরি সমস্যার কারণে তারা নিজ নিজ আইডিতে লগইন করতে পারছেন না। ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র জানায়, দেশের কোনো সহকারী কমিশনার (ভূমি) গত দুই দিনেরও বেশি সময় ধরে নির্ধারিত সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হননি। এতে নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান যাচাইসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এদিকে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য প্রতিদিন বিভিন্ন ভূমি অফিসে আসছেন সাধারণ নাগরিকরা। কিন্তু অনলাইন সিস্টেম অচল থাকায় অনেক ক্ষেত্রেই তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এতে নাগরিকদের মধ্যে হতাশা ও ভোগান্তি দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমস্যার শুরুতেই দায়িত্বপ্রাপ্ত সাপোর্ট টিমকে বিষয়টি অবহিত করা হয়। সাপোর্ট টিম প্রাথমিকভাবে জানিয়েছে, তারা সমস্যাটি শনাক্ত করে সমাধানের জন্য কাজ করছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত সিস্টেম পুরোপুরি সচল করা সম্ভব হয়নি।

ভূমি অফিস সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার সমাধান করে অনলাইন সেবা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন। তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর নাগরিকদের নির্ভরতা দিন দিন বাড়ছে। তাই দীর্ঘ সময় ধরে সিস্টেম অচল থাকলে সরকারি সেবা প্রদান বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জনভোগান্তিও বৃদ্ধি পায়।
এ বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা সিস্টেম সচলের নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত কারিগরি ত্রুটি দূর করে সেবা কার্যক্রম স্বাভাবিক করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..