• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
হেডলাইন :
মাঠে আর্জেন্টিনা–ব্রাজিল, সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয় প্রতিদ্বন্দ্বিতা মাঠে, সৌহার্দ্যের জয় সবার অতিদ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ দৃশ্যমান করা হবে —–পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো ফ্রি খাবার বিতরণ খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন, অংশ নিচ্ছে ২৮ দল হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু। শেষ বয়সে পূর্ণচন্দ্রের মতো আলো ছড়াবেন মথুরা বিকাশ ত্রিপুরা দিমেক হাসপাতালের নবমনোনীত সভাপতি মন্ত্রী জাহিদ হোসেন ও সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলমকে জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

দিমেক হাসপাতালের নবমনোনীত সভাপতি মন্ত্রী জাহিদ হোসেন ও সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলমকে জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

ফিরোজ সরকার, দিনাজপুর প্রতিনিধি:- / ৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা ও সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে নবগঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি-তে সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি (মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়) ও দিনাজপুর মেডিকেল কলেজের সহ-সভাপতি এবং দিনাজপুর জেনারেল হাসপাতালের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম (সংসদ সদস্য, দিনাজপুর-৩) মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ।

 

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস সকল অঙ্গ প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে জিয়া হার্ট ফাউনেন্ডশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক ও সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এক যৌথ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর চিকিৎসা সেবা ও সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে আপনাদের মর্যাদাপূর্ণ মনোনয়ন লাভ করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

 

অভিনন্দন বার্তায় আরও উল্লেখ করা হয়, আপনাদের এই যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে এবং এই অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এক অভূতপূর্ব ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আপনাদের হাত ধরে এই অঞ্চলের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাক এই আমাদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..