বরিশালে সুবিধাবঞ্চিত শিশু ও এতিম শিক্ষার্থীদের আনন্দ দিতে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় নগরীর দারুল হুদা কওমী এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা খানম নাসরীন।
এ সময় এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সকল সদস্যদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হয় এবং অতিথিরা শিশুদের সঙ্গে সুন্দর সময় কাটান।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম নাসরীন বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মুখে হাসি ফোটাতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
উক্ত অনুষ্ঠানে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের নাজমুল ইসলাম, মেহেদী হাসান, রনি,সাদাফ সাইফসহ অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজক লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন, মানবতার সেবায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ভবিষ্যতেও লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।