• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত।।

হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) / ২৬ দেখেছেন
আপলোড : শনিবার, ২০ জুন, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি লালমনিরহাট জেলা শাখা

 

শনিবার (২০ জুন) সকাল ১টায় জেলার হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী থেকে ভোটমারী এবং কালীগঞ্জ উপজেলার শৌলমারীচর থেকে ভুল্লারহাট পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন,পানির ন্যায্য হিস্যা, নদী ভাঙ্গন রোধ,আর নয় অঙ্গীকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের অধিকার ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়। কালিগঞ্জ উপজেলার ভুল্ল্যার হাট তিস্তা তীরবর্তী শৌলমারীর চরে তিস্তামহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি লালমমিরহাট জেলা শাখার আহবায়ক এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মাহাবুবুল আলম সালেহী এমপি, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম এমপি।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট আব্দুল বাতেন,হাতিবান্ধা -পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি লালমনিরহাট জেলার সদস্য অধ্যাপক মো: আতাউর রহমান, মো: রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ, মো:রুহুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর এ্যাডভোকেট আবু তাহের, লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহা আলম প্রমুখ। মানববন্ধনে বক্তব্যে বলেন- তিস্তা পাড়ের মানুষ আর প্রতিশ্রুতি চায়না, মানুষ অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চায়।

 

মানববন্ধন থেকে বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ তাদের আবাসন,বসত বাড়ী,ফসল ও জীবনের নিরাপত্তা পাবেন। তাই আমরা সরকারকে বলতে চাই শুধু প্রতিশ্রুতি বা লোক দেখানো পরিদর্শন না করে অগওদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তিস্তা পাড়ের মানুষের দূর্দশা লাঘবে এগিয়ে আসুন। এদিকে রংপুর, নীলফামারী, কুড়িগ্রামসহ রংপুর বিভাগের ৫টি জেলায় একই দাবীতে মানববন্ধন হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..