• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
হেডলাইন :
মা‌টিরাঙ্গায় প্রধানমন্ত্রীর সহায়তা পেল ১০৪ প‌রিবার ঝালকাঠিতে গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীর উপর হামলা স্বামী-স্ত্রী আহত; স্ত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে রায়পুরে জনবান্ধব নেতৃত্বের পরিচয়, ভাঙা সড়ক মেরামতে রাশেদের উদ্যোগ ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী পানছড়ির দুর্গম পাহাড়ে বিজিবির মানবিক সেবা: ফ্রি চিকিৎসা ক্যাম্প ও নলকূপ স্থাপন নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি : ইমরান হোসেন / ৩ দেখেছেন
আপলোড : রবিবার, ২১ জুন, ২০২৬

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা ২০২৬ এর ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি)।

শনিবার (২০ জুন) বিকেল ৪টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ২৭-২১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন যবিপ্রবি। ম্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম রহমান। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে আসরটি শেষ করে।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মোঃ রহমত আলী বলেন, “ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। এটি শুধু আমাদের দলের নয় পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যই গর্বের একটি অর্জন। সবার সহযোগিতা ও পরিশ্রমে আমরা এই সাফল্য পেয়েছি। ভবিষ্যতেও আমরা এমন পারফরম্যান্স ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো”।

যবিপ্রবি কাবাডি দলের কোচ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “গত ১৫ দিনের কঠোর অনুশীলন ও দলগত প্রচেষ্টার ফলেই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এই গৌরবময় বিজয় অর্জন করতে পেরেছি। এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, দর্শক, সাংবাদিক এবং মেডিকেল টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা আমাদের সার্বক্ষণিক উৎসাহ ও সহযোগিতা করেছেন।”

টুর্নামেন্টের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ জাফিরুল ইসলাম বলেন, “প্রথমবারের মতো যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের জন্য রইল শুভকামনা। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখবে। এতে যেমন শারীরিক সুস্থতা বজায় থাকবে, তেমনি পড়াশোনায়ও মনোযোগ ও দক্ষতা বৃদ্ধি পাবে। খেলাধুলা শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশ ও প্রতিষ্ঠার সুযোগ করে দেয় বলেও আমি মনে করি।”

উল্লেখ্য, প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা আয়োজন করেছে যবিপ্রবি। যেখানে অংশগ্রহণ করে যবিপ্রবিসহ মোট ৭ টি বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..