• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
হেডলাইন :
মা‌টিরাঙ্গায় প্রধানমন্ত্রীর সহায়তা পেল ১০৪ প‌রিবার ঝালকাঠিতে গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীর উপর হামলা স্বামী-স্ত্রী আহত; স্ত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে রায়পুরে জনবান্ধব নেতৃত্বের পরিচয়, ভাঙা সড়ক মেরামতে রাশেদের উদ্যোগ ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী পানছড়ির দুর্গম পাহাড়ে বিজিবির মানবিক সেবা: ফ্রি চিকিৎসা ক্যাম্প ও নলকূপ স্থাপন নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান

পানছড়ির দুর্গম পাহাড়ে বিজিবির মানবিক সেবা: ফ্রি চিকিৎসা ক্যাম্প ও নলকূপ স্থাপন

নিজেস্ব প্রতিনিধিঃ- / ২৫ দেখেছেন
আপলোড : রবিবার, ২১ জুন, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম গ্রাম সমূহে মানবিক সেবায় বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রবিবার (২১ জুন ২০২৬) সকাল দশটা থেকে লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জগৎ মোহন ত্রিপুরা পাড়ায় টিউবয়েল ও ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

‎এসময় একই স্থানে মেডিকেল  অফিসার মেজর মো. নাইমুল মুশফিক  নাঈম ও ডাক্তার ফজলুল বারী জিহান অসহায় এবং অসুস্থ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।


‎ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমা বলেন, পার্বত্য এলাকায় বিজিবির এসকল কার্যক্রম অবশ্যয় প্রশংসার দাবিদার। আমরা আশাবাদী, ভবিষ্যতেও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেবামুলক কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..