• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা

কয়রা (খুলনা) প্রতিনিধি: / ৩০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রায় পরিবেশ পুনরুদ্ধার, জীবিকা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রজেক্ট লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর আয়োজনে এ কর্মশালায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে ও প্রত্যাশীর কমিউনিটি মোবিলাইজার আলমগীর হোসেনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তেয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার আকরাম হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির,বন বিভগের প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম,সাংবাদিক রিয়াছাদ আলী,এনজিও প্রতিনিধি,মুস্তাক মাহমুদ,মিজানুর রহমান,তানিয়া সুলতানা, প্রত্যাশীর উপজেলা কো-অর্ডিনেটর সোহেল হোসেন,কমিউনিটি মোবিলাইজার রেশমা খাতুন ,স্থানীয় মৌচাষী ইয়াছিন আলী, মনিরুজ্জামান, ফতেমা খাতুন , প্রমূখ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি মাঠপর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমের সফলতা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। তারা ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..