• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বরিশালে জামায়াতের মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ৪ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৮:৩০টায় বরিশাল নগরীর টাউন হল চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে সদর রোড, বান্দ রোড, সি এন্ড বি রোডসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। একটি সুস্থ, সুন্দর ও নৈতিক সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, খেলাধুলা, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করতে হবে। এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যুব বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, কোতোয়ালি দক্ষিন থানা সভাপতি আবু বকর সিদ্দিক, কোতোয়ালি উত্তর থানা সভাপতি সৈয়দ মোহাব্বত উল্লাহ মাহেত, বিমানবন্দর থানা সভাপতি মো. শাহজালাল, সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান, কোতোয়ালি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য বায়জীদ বোস্তামী, আব্দুস সত্তার খান প্রমূখ নেতৃবৃন্দ।

র‍্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর নেতৃবৃন্দ, যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..