• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বরিশাল জিলা স্কুলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ১৪ দেখেছেন
আপলোড : সোমবার, ২৯ জুন, ২০২৬

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লেইস (LAISE) প্রকল্পের আওতায় দেশব্যাপী ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জিলা স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ২৯ জুন সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিলে দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।

বক্তারা জানান, ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন সম্প্রসারণে উদ্বুদ্ধ করা।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লেইস প্রকল্পের আওতায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..