• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মাওলানা রমজান আলীর ইন্তেকালে পাটগ্রাম জামায়াতের শোক প্রকাশ।।

হাবিবুর রহমান হাবিব পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি : / ১১২ দেখেছেন
আপলোড : বুধবার, ১ জুলাই, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বরেণ্য আলেমে দ্বীন, পাটগ্রাম পৌর এলাকার কোটতলী জামে মসজিদের সাবেক খতিব এবং পাটগ্রাম আহারতুল্লাহ প্রধান সিনিয়র মাদরাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা আলহাজ রমজান আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখা।

 

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাফেজ শোয়াইব আহমেদ, লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মো. আতাউর রহমান, হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াত নেতা আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মনোয়ার হোসেন লিটন, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও পাটগ্রাম এপি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী আবুল কালাম আজাদ, পাটগ্রাম পৌর শাখার ভারপ্রাপ্ত আমীর মো. মিরু হাসান, পৌর সহকারী সেক্রেটারি মো. ইসমাঈল হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতা ও ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুল ইসলাম এবং সাংবাদিক হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

জানা গেছে, মাওলানা আলহাজ রমজান আলী গত ৩০ জুন মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

জীবদ্দশায় তিনি ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থেকে শিক্ষা ও ধর্মীয় সেবায় অবদান রাখেন।

 

মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..