• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কসবায় ২৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া / ১০ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২৫ জন অসহায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আতাউর রহমান সরকারের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

রোববার (তারিখ প্রযোজ্য) দুপুর ১২টায় কসবা মডেল মসজিদ কমপ্লেক্সের মিলনায়তনে কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন আতাউর রহমান সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া এবং আখাউড়া পৌরসভা মেয়র প্রার্থী বুরহান উদ্দিন খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী এস. এম. আজাদ মানিক, মোহাম্মদ সানাউল্লাহ, শিবির নেতা সাইফুল্লাহ আল আরিফ, জাহিদ হাসান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, “আজ যারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তারা শারীরিকভাবে অসুস্থ হলেও তারা আমাদেরই ভাই-বোন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন অনেক সহজ হবে।”

তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা যেন সবাইকে সুস্থতা ও নেক হায়াত দান করেন, সেই দোয়া করছি।” অনুষ্ঠান শেষে ২৫ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। উপস্থিত উপকারভোগী ও তাদের স্বজনরা এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..