• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে….. কৃষিবিদ ফাতেমা ইসলাম

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি / ১৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে। গাছ দিয়ে আমরা ঘর এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরী করি। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু।

তিনি মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের ৯৬ নম্বর উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বসুন্ধরা শুভসংঘের সভাপতি সাংবাদিক সাকিবুজ্জামান সবুরের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক তৈমুর হোসেন অপুর সঞ্চালনায় বিতরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক মেহেদী হাসান রিপন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সাংবাদিক ফারুক হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসিব ভুট্রো, উপসহকারি কৃষি অফিসার অদিতি রানী, মো.আমিরুল ইসলাম মুরাদ ও সাংবাদিক আমিনুল ইসলাম।

বিতরণ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো.শাহ জামাল, শিক্ষক হালিমা আক্তার, মাসুমা আক্তার, শিক্ষার্থী তাসমিয়া জাহান আদিবা ও তাসনিম আক্তার প্রমূখ।

প্রধান অতিথি আরো বলেন, জলবায়ু পরির্বতনের ভয়াবহ প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে অধিক পরিমান গাছ লাগাতে হবে। সেই যাত্রা হিসেবে শিশুদের হাতে গাছের তুলে দেওয়া হলো। এই শিশুরাই আগামী দিনের অভিভাবক হয়ে পরিবেশ রক্ষা করবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ উদ্যোগ সফল করতে হবে।
পরে প্রধান অতিথি স্কুল আঙিনায় কাঁঠাল ও নিমের চারা রোপন করেন।

এরআগে কোমলমতি শিশু শিক্ষাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ঘন্টাব্যাপি আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..