• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
হেডলাইন :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মো:সাকিব, চাঁপাইনবাবগঞ্জ / ১৮ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৭০ বোতল ভারতীয় ‘Eskuf’ নামের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

উদ্ধার করা সিরাপগুলো মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ছিল বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের দুটি টহল দল পৃথক স্থানে অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০০ বোতল ‘Eskuf’ সিরাপ উদ্ধার করে।

অপরদিকে চৌকা বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৭৫/২-এস থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকায় অভিযান চালিয়ে আরও ৭০ বোতল একই ধরনের ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে ৫৯ বিজিবি ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার এবং প্রায় ১১ হাজার ২৪৪ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..