• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
হেডলাইন :

দীঘিনালায় টানা ৫ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, প্লাবিত নিম্নাঞ্চল; আশ্রয়কেন্দ্রে ২৬ পরিবার।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি। / ৬ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা পাঁচ দিনের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিপাতের ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বন্যার পানিতে দীঘিনালা–মাইনি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়া দীঘিনালা–বাঘাইছড়ি–সাজেক সড়কের একাধিক অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় ওই সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে। মেরুং ইউনিয়নের ১ নম্বর এলাকা  ও হাদাছড়া এলাকার বিস্তীর্ণ অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা প্রশাসন উপজেলার ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে ২৬টি পরিবার আশ্রয় নিয়েছে।

স্থানীয়রা জানান, সময়ের সঙ্গে সঙ্গে পানির উচ্চতা আরও বাড়ছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..