• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
হেডলাইন :

“জনাব স্নেহাশীষ কুমার দাস, সহকারী পুলিশ সুপার, রানীশংকৈল সার্কেল, ঠাকুরগাঁও-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা ”

সিরাজুল ইসলাম, ব্যুরোচীফ: / ৪৯ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে ৮ই জুলাই বুধবার পুলিশ অফিস কনফারেন্স রুমে জনাব স্নেহাশীষ কুমার দাস, সহকারী পুলিশ সুপার, রানীশংকৈল সার্কেল, ঠাকুরগাঁও-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব,মোঃ বেলাল হোসেন মহোদয়। সভাপতির বক্তব্যে তিনি বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা, নেতৃত্বগুণ এবং দায়িত্ব পালনে আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জনাব স্নেহাশীষ কুমার দাস তাঁর কর্মমেয়াদকালে আইন-শৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং এবং পেশাদারিত্বের মাধ্যমে জেলা পুলিশের সুনাম ও কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছেন। এছাড়া তিনি একসঙ্গে কাজ করার নানা স্মৃতিচারণ করেন এবং বিদায়ী কর্মকর্তার নতুন কর্মস্থলে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিদায়ী কর্মকর্তা জেলা পুলিশ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঠাকুরগাঁওয়ে দায়িত্ব পালনের স্মৃতি স্মরণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ জুয়েল রানা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব মোহাম্মদ আব্দুল হাই সরকার, সহকারী পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল, ঠাকুরগাঁওসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..