সনাতন ধর্ম অবমাননার অভিযোগ উঠে জবি সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯ তম আবর্তনের শিক্ষার্থী।
সনাতন ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার একটি মন্তব্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
মুহাম্মদ জুবায়েদ অবমাননার মন্তব্যে সনাতন ধর্ম নিয়ে কূটুক্তি করে বলেন,কোটিপতি দেবীর পূজারি এবং হিন্দু সমাজ জারজ। যা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সনাতনী শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। তারা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।