• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
হেডলাইন :

এশিয়া ইংলিশ অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশের ছোট্ট মেয়ে মেধাবী সামিনা নূর তাজ

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার / ৬ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বাংলাদেশের গর্বিত ছোট্ট মেয়ে এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির মেধাবী শিক্ষার্থী সামিনা নূর তাজ আন্তর্জাতিক এশিয়া ইংলিশ অলিম্পিয়াডে ১ম স্থান অর্জন করে একটি গৌরবময় আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছেন।

এর আগে গত ৩ জুলাই ২০২৬ থাইল্যান্ডে অনুষ্ঠিত HIPPO – International English Language Olympiad 2026-এ অংশগ্রহণ করে তাজ এশিয়া মহাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন। ইংরেজি ভাষায় তার অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে সে বাংলাদেশের হয়ে অনন্য অর্জন বয়ে এনেছেন। সামিনা নীর তাজ শুধু বাবা-মায়ের গর্ব নয়। সে গাজীপুর ও বাংলাদেশের গর্ব। ভবিষ্যতের কর্ণধার।

এই সাফল্যের ধারাবাহিকতায় কিছু দিনের মধ্যে ইতালিতে অনুষ্ঠিতব্য বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে তাজও অংশগ্রহণ করবে। তার বাবা-মা ও শিক্ষক এবং এলাকার মানুষ বিশ্বাস করেন সেখানেও তাজ তার মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে দেশ ও প্রতিষ্ঠানের জন্য আরও গৌরব বয়ে আনবেন ইনশাআল্লাহ্।

শিক্ষকগণ ও এলাকাবাসী সামিনা নূর তাজের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..