• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
হেডলাইন :

ইসলামী ব্যাংক পাটগ্রাম শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে সূধী সমাবেশ অনুষ্ঠিত।।

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধি / ১১৭ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 “কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ ” শ্লোগানকে সামনে রেখে গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পাটগ্রাম শাখার উদ্যোগে গ্রাহক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯জুলাই) বিকেল ৪ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পাটগ্রাম শাখা কার্যালয়ে এসপিও ম্যানেজার অপারেসন্স মো:আহসান হাবীব এর সসঞ্চালনায় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এফ এ ভিপি ও পাটগ্রাম শাখা প্রধান মো:আখতারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রংপুর জোনের জোন প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো:মতিউর রহমান ।

সূধী ও গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সপিকার রহমান, জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা সেক্রেটারী বিশিষ্ট শিক্ষাবিদ মো:মনোয়ার হোসেন লিটন,বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক আলহাজ্ব আমীর হামজা,বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহক মো: ফজল মাহমুদ,তাহেরা বিদ্যাপীঠ পাটগ্রাম এর অধ্যক্ষ আহসানুল হাবীব,ব্যাংকের গ্রাহক মো: আব্দুল জলিল,মাওলানা মো:আশরাফুল আলম রাশেদী,বিশিষ্ট ব্যবসায়ী মো:রেজওয়ানূর মোস্তফা নয়ন,মাওলানা সাইদুর রহমান দীপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..