• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
হেডলাইন :

“দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি ও এক চোর গ্রেফতার।”

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি / ১৭ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি এবং এক চোরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মানিক শেখ (৪০), পিতা- মৃত মাদার শেখ, গ্রাম- জয়রামপুর কলোনিপাড়া। ২. মিজানুর শেখ (৩১), পিতা- মৃত অহেদ শেখ, গ্রাম- চন্দ্রবাস তরফদারপাড়া। ৩. অন্তর আলী (১৯), পিতা- সাজু শেখ, গ্রাম- জয়রামপুর স্টেশনপাড়া।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের দিকনির্দেশনায় বুধবার গভীর রাতে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই সফল অভিযানে মাদক কারবারের সুনির্দিষ্ট অভিযোগে জয়রামপুর স্টেশন এলাকা থেকে মানিক শেখকে গ্রেফতার করা হয়। একই সময় চুরির অভিযোগে অন্তর আলীকে আটক করে পুলিশ। এছাড়া, মাদক কারবার ও মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রবাস গ্রামের তরফদারপাড়া থেকে মিজানুর শেখকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও অপরাধ নির্মূলে দামুড়হুদা মডেল থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..