• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
হেডলাইন :

হরিপুরে গলা সমান পানিতে সন্তানের কাধে বৃদ্ধার শেষ যাত্রা

সিরাজুল ইসলাম ব্যুরোচীফ; / ১০ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

লাশ শব্দটি একটি আবেগ ঘনীভূত শব্দ, জীবনের সমাপ্তি ঘটিয়ে দিন শেষে নিজের নামটিও হারিয়ে হয়ে যায় লাশ, সেই লাশ যদি শেষ যাত্রায় পারি দিতে হয় গলা সমান পানিতে আপন ঠিকানায় এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে,

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ফালডাঙ্গী গ্রামে টানা কয়েক দিনের ভারী বর্ষণে চারদিকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এমন দুর্যোগের মধ্যেই বার্ধক্যজনিত কারণে ঐ এলাকার এক বৃদ্ধার মৃ’ত্যু হয়। স্বজনরা প্রিয়জনের মর’দেহ দাফনের জন্য কব’রস্থানের উদ্দেশে রওনা দেন। কিন্তু কব’রস্থানে যাওয়ার প্রধান প্রবেশপথটি তখন বন্যার পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। শেষ পর্যন্ত কোনো বিকল্প পথ না পেয়ে গলা সমান পানি পেরিয়েই মায়ের মরদেহ কাঁধে নিয়ে কব’রস্থানে পৌঁছান সন্তান ও স্বজনেরা। প্রতিকূল পরিস্থিতিতে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানানোর সেই মর্মস্পর্শী দৃশ্য অনেকের চোখে জল এনে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাটির ছবি ও ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এলাকাটির যোগাযোগ ব্যবস্থা ও কবরস্থানে যাতায়াতের পথ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকায় বাসী । একটি মর’দেহ দা’ফন করতেও যখন গলা সমান পানি পেরিয়ে যেতে হয়, তখন তা শুধু একটি পরিবারের দুর্ভোগ নয়—বরং এলাকার অবকাঠামোগত বাস্তবতার এক নির্মম চিত্রও তুলে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..